ইসলামাবাদ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরান-পাকিস্তান প্রাকৃতিক গ্যাস পাইপলাইন চুক্তি পাকিস্তানের জন্য উদ্বেগ হয়ে দাঁড়াতে পারে। কারণ, ইরানে মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হতে পারে পাকিস্তানের কোম্পানিগুলো।
দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি রোববার একথা বলেছেন।
পাকিস্তানের জ্বালানি চাহিদার কথা স্বীকার করলেও মার্কিন প্রতিনিধি রিচার্ড হলব্র"ক সাংবাদিকদের বলেন, মার্কিন কংগ্রেসে ইরানের জ্বালানি খাতে আরোপিত নতুন আইনের খসড়া করা হচ্ছে। ফলে পাকিস্তান কোনোও সিদ্ধান্তে আসার আগে অপেক্ষা করা উচিত।
গ্যাস পাইপ লাইনের কথা উল্লেখ করে তিনি বলেন , পাকিস্তানে তীব্র জ্বালানি সংকটে আমরা সমব্যথী। কিন্তু একটি বিশেষ উদ্দেশে এ খসড়া তৈরী করা হচ্ছে যা হয়তো গ্যাস পাইপলাইনের ওপর প্রয়োগ করা হতে পারে। তাই এ ব্যাপারে আগেভাগেই কোনো চুক্তি না করার জন্য আমরা পাকিস্তানকে সতর্ক করছি।
পাকিস্তানে বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করায় দীর্ঘদিন ধরে জনগণ বিক্ষোভ করে আসছে। বিদ্যুৎ সংকট প্রেসিডেন্ট আসিফ জারদারির নড়বড়ে রাজনৈতিক সরকারকে আরও দুর্বল করে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭১১ ঘ.
bdnews24