২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মাওবাদী নেতা গ্রেপ্তার

গত মাসে পশ্চিমববঙ্গে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুৎ হয়ে ১৫১ জন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত এক মাওবাদী নেতাকে রোববার গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 10:35 AM

Updated : 25 Aug 2022, 12:31 PM

কলকাতা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-গত মাসে পশ্চিমববঙ্গে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুৎ হয়ে ১৫১ জন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত এক মাওবাদী নেতাকে রোববার গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ট্রেন দুর্ঘটনার তদন্তকারীরা বলেন, গ্রেপ্তারকৃত বাপি মাহাতো ঝাড়খন্ডের একটি গেস্ট হাউসে আটক আছেন। কলকাতার জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক সুরজিত কর পুরকায়স্থ এএফপিকে বলেন, "এ ঘটনায় জড়িত সন্দেহে আরো দু'জনকে খুঁজছি আমরা।" দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে উচ্চ গতি সম্পন্ন যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুৎ হয়ে উল্টো দিক থেকে আসা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষে ১৫১ জনের প্রাণহানির ঘটনার পিছনে মাওবাদীদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের ভূমিহীন আদিবাসী ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে মাওবাদীরা। গত বছর ভারত সরকার মাওবাদীদের দমনের জন্য জোরালে অভিযান শুরু করে। তখন থেকেই মওবাদীরাও জোরালে পাল্টা-আক্রমণ চালাতে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৩২ ঘ.