২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে গোয়েন্দা দপ্তরে হামলা, বন্দি জঙ্গি মুক্ত

ইয়েমেনের দক্ষিনাঞ্চলীয় বন্দর নগরী এডেনে একদল অস্ত্রধারী গোয়েন্দা সদরদপ্তরে হামলা চালিয়ে সেখান থেকে বেশ কয়েকজন বন্দি সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিকে ছাড়িয়ে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 12:26 PM

সানা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের দক্ষিনাঞ্চলীয় বন্দর নগরী এডেনে একদল অস্ত্রধারী গোয়েন্দা সদরদপ্তরে হামলা চালিয়ে সেখান থেকে বেশ কয়েকজন বন্দি সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিকে ছাড়িয়ে নিয়ে গেছে। কর্মকর্তারা জানান, শনিবার এ হামলায় অন্তত ১০ জন নিরাপত্তা সদস্যসহ ১৩ জন নিহত হয়েছে। কর্মকর্তারা আরও জানান, অস্ত্রধারীরা গ্রিনিচ মান সময় ০৪৪০ টায় এডেন বন্দরের কাছে আল-তাওয়াহি এলাকায় গোয়েন্দা সদর দপ্তর ভবনে হামলা চালায়। হামলাকারীরা মেশিনগান ও রকেট চালিত গ্রেনেড সজ্জিত ছিলো। তারা ওই ভবন থেকে বন্দি কয়েকজন আল-কায়েদা জঙ্গিকে মুক্ত করে নিয়ে যায়। হামলার পরপরই ভবনটিতে আগুন ধরে যায়। তবে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হামলাকারীদের কারও প্রাণহানি ঘটেনি। হামলাকারীরা সংখ্যায় কতজন তা জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, হামলাকারীরা জঙ্গি সংগঠন আল কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) সদস্য বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৮৩৮ ঘ.