২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জঙ্গি নিহত

পাকিস্তানের আদিবাসী অঞ্চলে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান থেকে শনিবার দু'টি ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 07:53 AM

Updated : 25 Aug 2022, 12:28 PM

মিরানশাহ, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-পাকিস্তানের আদিবাসী অঞ্চলে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান থেকে শনিবার দু'টি ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের সূত্রে জানা যায়, আফগান সীমান্তে আল-কায়েদার গোপন আস্তানা লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে জঙ্গিরা নিহত হয়। ২০০৮ সালের আগস্ট থেকে এ পর্যন্ত পাকিস্তানে চালক বিহীন বিমান হামলায় নয়শ'রও বেশি মানুষ মারা গেছে। বিডিনিউজ টেয়ন্টিফোর ডটকম/সিআর/১৩৪১ঘ.