২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন কংগ্রেসের তোপে বিপি'র নির্বাহী প্রধান

ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) নির্বাহী প্রধান টনি হেওয়ার্ড বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের ক্ষুব্ধ আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 12:19 PM

ওয়াশিংটন/লন্ডন, জুন ১৭ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) নির্বাহী প্রধান টনি হেওয়ার্ড বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের ক্ষুব্ধ আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েছেন। মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে রাজি হওয়ার পরদিনই এ দুর্ঘটনার জন্য ক্ষমা চাইতে কংগ্রেস কমিটির শুনানিতে হাজির হয়ে এ বিরূপ পরিস্থিতিতে পড়েন হেওয়ার্ড। মেক্সিকো উপসাগরে তেলকূপ খননের সময় তার কোম্পানী কোনো বিপদআপদের তোয়াক্কা করেনি বলে অভিযোগ করেছে কংগ্রেস। শুনানির শুরুতেই হেওয়ার্ডকে ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা হেনরি ওয়াক্সম্যান বলেছেন, "তার পরিচালনাধীনে বিপি চরম ঝুঁকি নিয়েছে।" ওয়াক্সম্যান ও অন্যান্য আইনপ্রণেতারা বলেছেন, মিলিয়ন মিলিয়ন ডলার বাঁচাতে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন ঠিকাদার ও কর্মচারীদের সতর্কবার্তা উপেক্ষা করে দ্রুত ও সস্তায় তেল খনন কার্যক্রম চালিয়ে গেছে বিপি। আর সে কারণেই তেলের রিগ ফেটে তেলকূপ বিস্ফোরণের ঝুঁকি বেড়েছে। তেল বিপর্যয়ের ঘটনাটি নিয়ে হেওয়ার্ড কংগ্রেসে যে কঠোর জেরার মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছিল ওয়াক্সম্যানের ওই ঝঁঝালো মন্তব্যে সে পরিবেশই সৃষ্টি হয় মার্কিন প্রতিনিধি পরিষদের জ্বালানি ও বাণিজ্য বিষয়ক কমিটিতে। ওয়াক্সম্যান এ কমিটির চেয়ারম্যান। তেলের রিগ বিস্ফোরণের আগে বিপি'র কার্যক্রম সম্পর্কে তিনি হেওয়ার্ডের কাছ থেকে বিশদ ব্যাখ্যা দাবি করেন। এর আগেরদিনই মেক্সিকো উপসাগরের তেল নিঃসরণে ক্ষতিগ্রস্তদের জন্য একটি স্বাধীন তহবিলে ২০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয় বিপি। এ দুর্ঘটনার জন্য কংগ্রেস কমিটির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ার কথা রয়েছে হেওয়ার্ডের। সেইসঙ্গে বিপর্যয়ের কারণ এবং এর জন্য কে দায়ী সে সম্পর্কিত তদন্তের ফলও জানাতে হবে তাকে। তেল সঙ্কট নিরসনে হাওয়ার্ডের নেওয়া পদক্ষেগুলো তীব্রভাবে সমালোচিত হয়েছে। সঙ্কট নিরসনে বিপি'র সা