জেরুজালেম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইসরায়েলের মন্ত্রিপরিষদের নিরাপত্তা বিষয়ক কমিটি বৃহস্পতিবার গাজায় স্থল অবরোধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সিদ্ধান্ত অনুযায়ী গাজায় বেসামরিক কাজে ব্যবহৃত পণ্য প্রবেশের ওপর বাধা-নিষেধ শিথিল করা হবে। অর্থাৎ, গাজায় প্রবেশের জন্য ইসরায়েলের অনুমোদিত ১০০ টির বেশি পণ্যের তালিকা বাড়বে।
ইসরায়েলের অনুমোদিত নতুন পণ্য তালিকায় সব ধরনের খাবার আইটেম, খেলনা, রান্নার সরঞ্জাম, তোয়ালে, ম্যাট্রেসসহ আরো অন্যান্য সামগ্রী অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজায় পণ্য সরবরাহ বিষয়ক ফিলিস্তিনি সমন্বয়ক রিড ফাত্তোও একথা জানিয়েছেন।
তবে বিবৃতিতে বলা হয়েছে, "গাজায় যে কোনো ধরনের অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামের প্রবেশ ঠেকাতে ইসরায়েল বর্তমান নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখবে।"
নিরাপত্তা কমিটির দুইদিনের বৈঠকের সিদ্ধান্তের আওতায় গাজায় পণ্য সরবরাহ বাড়লেও বহাল থাকবে সমুদ্রপথের অবরোধ। সেইসঙ্গে নির্মাণ সামগ্রীর বেসরকারি আমদানির ওপরও নিষেধাজ্ঞা বহাল রাখবে ইসরায়েল।
তবে কেবলমাত্র আন্তর্জাতিক পর্যবেক্ষনাধীনে নির্মাণ সামগ্রী গাজায় প্রবেশ করতে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের।
হামাস অস্ত্র তৈরিতে নির্মাণ সামগ্রী কাজে লাগাতে পারে এ যুক্তিতে ইসরায়েল গাজায় সিমেন্ট, স্টিলের মতো পণ্যসামগ্রী সরবরাহ নিষিদ্ধ করেছে।
ইসরায়েল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বেসামরিক পণ্য প্রবেশের ওপর থেকে বাধা তুলে নিতে নিরাপত্তা কমিটি একমত হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণাধীনে থাকা পণ্যগুলো তারা গাজায় প্রবেশ করতে দেবে।
গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তির জন্য আন্তর্জাতিক স
bdnews24