ইয়াঙ্গুন, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-মিয়ানমারের পশ্চিমাঞ্চলে ভূমিধসে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। টানা বৃষ্টির কারণে বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।
রেকর্ড ১৩ ইঞ্চি (৩৩ সেন্টিমিটার) বৃষ্টিপাতের কারণে সেতু, ঘর-বাড়ি ও দালানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দ্য নিউ লাইট মিয়ানমার সংবাদপত্র।
প্রতিবেদনে জানানো হয়, পাহাড়ের পাদদেশে অবস্থিত কুঁড়েঘরগুলোর ওপর ভূমিধস নামে। পাশাপাশি রাখাইন রাষ্ট্রটির কোনো কোনো অংশ কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে প্রায় ২ ফুট (৬০ সেন্টিমিটার) পানির নিচে তলিয়ে গেছে।
বন উজার হওয়ার কারণে মিয়ানমারে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধস একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।
এর একদিন আগেই মঙ্গলবার মিয়ানমার সীমান্তের কাছে বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে সেনাসদস্যসহ ৫৫ জন নিহত হন। গৃহচ্যুত হন প্রায় ১২ হাজার মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৩ঘ.
bdnews24