ফ্রান্স, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- ফ্রান্সে প্রচণ্ড ঝড়বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় অন্ততপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে এ বন্যা দেখা দিয়েছে। উল্টে গেছে গাড়ি। যানবাহন ও ঘরবাড়িরসহ, বিভিন্ন বাড়ির ছাদে আটকা পড়েছে শত শত মানুষ।
প্রায় ২ হাজার উদ্ধারকর্মী উদ্ধার কাজ শুরু করেছে। বসতবাড়িতে আটকে পড়া লোকদের উদ্ধার করতে হেলিকপ্টার পাঠানো হয়েছে।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১০ ঘ.
bdnews24