২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে বন্যায় প্রাণহানি ১৫

ফ্রান্সে প্রচণ্ড ঝড়বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় অন্ততপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে ১২ জন। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 01:38 PM

Updated : 25 Aug 2022, 12:16 PM

ফ্রান্স, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- ফ্রান্সে প্রচণ্ড ঝড়বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় অন্ততপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে ১২ জন। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে এ বন্যা দেখা দিয়েছে। উল্টে গেছে গাড়ি। যানবাহন ও ঘরবাড়িরসহ, বিভিন্ন বাড়ির ছাদে আটকা পড়েছে শত শত মানুষ। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১০ ঘ.