২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. কোরিয়া ও তুরস্কের পরমাণু চুক্তি স্বাক্ষর

দক্ষিণ কোরিয়া ও তুরস্ক মঙ্গলবার পরমাণু শক্তি সহায়তা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 08:28 AM

Updated : 25 Aug 2022, 12:14 PM

সিউল, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-দক্ষিণ কোরিয়া ও তুরস্ক মঙ্গলবার পরমাণু শক্তি সহায়তা বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে। কোরীয় কোম্পানি তুরস্ক উপকূলে একটি আণবিক শক্তি কেন্দ্র গড়ে তুলতে চাচ্ছে। এ চুক্তির ফলে সেই সম্ভাবনা আরও বেড়ে গেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ং-বাকের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট লি ও তুর্কি প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, অবকাঠামো ও প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে সমঝোতায় পৌঁছেছেন। দুই দেশের জ্বালানি মন্ত্রীদের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তির সময় দক্ষিণ কোরীয় ও তুর্কি প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। এর আগে মার্চে দুই দেশের সরকারি কোম্পানি তুরস্কের সিনোপে কৃষ্ণ সাগরের উপকূলে একটি পরমাণু শক্তি কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রাথমিক চুক্তি করে। তুর্কি জ্বালানি মন্ত্রী তানের ইলদিজ জানান, ভালো প্রস্তাব থাকলে আঙ্কারা অন্য কোম্পানির প্রস্তাবও গ্রহণ করবে। দক্ষিণ কোরিয়া তার বিদ্যুৎ শক্তির ৩০ শতাংশ পরমাণু শক্তি থেকে উৎপন্ন করে থাকে। দেশটি প্রযুক্তি রপ্তানিতে আগ্রহী। তুরস্কের প্রেসিডেন্ট তিনদিনের সফরে সোমবার দক্ষিণ কোরিয়া গেছেন। ২৮ বছরের মধ্যে এ প্রথম তুরস্কের কোনো রাষ্ট্র প্রধান দক্ষিণ কোরিয়া সফরে গেলেন। বুধবার তিনি তুর্কি সেনাদের স্মৃতিকেন্দ্র দক্ষিণাঞ্চলের বন্দর বুসান পরিদর্শনে যাবেন। ১৯৫০ সালের কোরীয় যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য ১৫ হাজার সেনা পাঠায় তুরস্ক। ১৯৫৭ সালে দু'দেশের মধ্যে কূটনীতৈক সম্পর্ক গড়ে ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২২ঘ.