২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে পাহাড় ধসে ১৬ জন নিহত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কন্সট্রাকশন সাইটে পাহাড় ধসে ১৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের এ ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে সরকারিসূত্রে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 04:19 AM

Updated : 25 Aug 2022, 12:14 PM

বেইজিং, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কন্সট্রাকশন সাইটে পাহাড় ধসে ১৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের এ ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে সরকারিসূত্রে জানানো হয়। সিচুয়ান প্রদেশের ক্যাঙডিং-এ দিনের শুরুতেই পাহাড়ের একটি অংশে ব্যাপক ধস নামে। এ ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বলে প্রাদেশিক সরকারের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানানো হয়। এতে কিছু মানুষ নিখোঁজ হওয়ার তথ্য উল্লেখ থাকলেও প্রকৃত সংখ্যা জানানো হয়নি। চীনে বসন্ত ও গ্রীষ্ককালে বৃষ্টিপাতের সময় পাহাড় ধসের ঘটনা খুব সাধারণ বিষয়। মে মাসে পাহাড় অধ্যুষিত চীনের পূর্বাঞ্চলে রেললাইনের ওপর পাহাড় ধসের কারণে ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত ও ৭১ জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫৮ঘ.