২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে জাতিগত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪৯

কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে জাতিগত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জন। এতে প্রায় ৬৫৪ জন জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 05:47 AM

Updated : 25 Aug 2022, 12:05 PM

বিশকেক, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে জাতিগত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জন। এতে প্রায় ৬৫৪ জন জন আহত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। কিরগিজস্তানের ২য় বৃহত্তম ওজ শহরে কিরগিজ ও উজবেক গ্র"পের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "সংঘর্ষে সর্বমোট ৪৯ জন নিহত হয়েছেন।" এরআগে মন্ত্রণালয়ের বিবৃতিতে নিহতের সংখ্যা ৪৫ বলে জানানো হয়। বৃহস্পতিবারের সংঘর্ষের পর দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে অর্ন্তর্বতীকালীন সরকার। ১১ জুন থেকে ২০ জুন পর্যন্ত রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ওজ এবং আশেপাশের জেলাগুলোতে জরুরি অবস্থা বলবৎ থাকবে। কিন্তু তারপরও শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গোলাগুলি চলেছে বলে এএফপি জানান নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, "পরিস্থিতি খুবই জটিল। গোলাগুলি চলছে। বেশকিছু ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।" একজন মেডিক্যাল কর্মকর্তা এএফপিকে জানান, রাতব্যাপী রাজধানী বিশকেকের হাসপাতালে ২৭ জন আহতকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে বৃহস্পতিবারের সহিংসতার পর পরিস্থিতি শান্ত রাখতে সশস্ত্র যান, সৈন্য ও হেলিকপ্টার পাঠানো হয়। নগরীর রাস্তা ও গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতেও সেনা মোতায়েন করা হয়েছে। সেই পরিস্থিতির বর্ণনা দিয়ে বেসরকারী সংস্থা গণতন্ত্র ও সুশীল সমাজের একজন সদস্য বাকিট ওমরকুলভ বলেন, "আমি এই মাত্র শহর থেকে এসেছি। সারা রাস্তা জুড়ে যুবকরা লাঠি, বর্ম ও অস্ত্র উচিয়ে মহড়া দিচ্ছে। তিনি বলেন, এ সহিংসতায় উজবেক এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার টেলিভিশন বক্তৃতায় আবেগঘন কন্ঠে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট রোজা ওটানবায়েভা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "আমি কিরজিস্তানিদের বিশেষ করে নারীদের বলছি; প্রিয় বোনেরা, তোমার তোমাদের সন্তান, স্বামী ও ভাইদের বোঝাও। এখন প্রতিশোধ নেওয়া কিংবা রাগ দেখানোর সময় না।" জাতীয় বেতারে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাখমাতিলে