২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস হয়েছে আল কায়েদার একটি গোপন আস্তানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 09:46 AM

Updated : 25 Aug 2022, 12:02 PM

মিরানশাহ , পাকিস্তান , জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস হয়েছে আল কায়েদার একটি গোপন আস্তানা। এক কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন। আফগান সীমান্তবর্তী ওয়াজিরিস্তান তালেবান ও আল- কায়েদার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ওয়াজিরিস্তান জেলার মূল শহর মিরানশাহ তে ১২ ঘন্টা পরপর চালক বিহীন বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই অঞ্চলে সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত পাকিস্তান সেনাবাহিনীকে চাপ দিয়ে আসছে। আল কায়েদার গোপন আস্তানাকে লক্ষ্য করেই দুটি হামলা চালানো হয়। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার বাহাদার খেল গ্রামে ১১ জঙ্গি নিহত হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে খাদ্দি গ্রামে আরও ৩ জঙ্গি নিহত হয়। ২০০৮ সালের আগস্ট থেকে এ পর্যন্ত পাকিস্তানে চালক বিহীন বিমান হামলায় নয়শ'রও বেশি মানুষ মারা গেছে। বিডিনিউজ টেয়ন্টিফোর ডটকম/বিবি/সিআর/এলকিউ/১৫৪০ ঘ.