২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার মহাকাশ অভিযান আবার ব্যর্থ

দক্ষিণ কোরিয়ার কৃত্রিম উপগ্রহবাহী রকেট উৎক্ষেপণের দুই মিনিট পরই বিস্ফোরিত হয়েছে। ফলে দ্বিতীয় বারের মতো কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপনের চেষ্টায় ব্যর্থ হলো দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 11:58 AM

সিউল, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার কৃত্রিম উপগ্রহবাহী রকেট উৎক্ষেপণের দুই মিনিট পরই বিস্ফোরিত হয়েছে। ফলে দ্বিতীয় বারের মতো কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপনের চেষ্টায় ব্যর্থ হলো দেশটি। দক্ষিণ কোরিয়ার মহাকাশ কর্মসূচিতে এটি বড় ধরনের ধাক্কা। প্রযুক্তিগত ত্র"টির কারণে রকেট উৎক্ষেপণে একদিন দেরী হয়। আশা করা হয়েছিল গত বছরের মতো এবার মিশন ব্যর্থ হবে না। কক্ষপথে কৃত্রিম উপগ্রহ বিযুক্ত হওয়ার কৌশলে ত্র"টি থাকায় গতবার অভিযান ব্যর্থ হয়। বিজ্ঞানমন্ত্রী আন বিওং-মা জানান, ১৩৭ সেকেন্ডে ৭০ কিলোমিটার উঁচুতে ওঠার পর রকেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় নিয়ন্ত্রণ কক্ষের। এক সংবাদ ব্রিফিংয়ে আন বলেন, "ক্যামেরায় তীব্র আলোর ঝলকানি দেখে মনে হয়েছে উড্ডয়নের প্রথম ধাপেই 'নারো' বিস্ফোরিত হয়েছে।" দক্ষিণ কোরিয়া 'নারো-১' বা (কেএসএলভি-১) নামের এ রকেটটি তৈরি করতে রাশিয়ার সাহায্য নিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮১৭ ঘ.