মস্কো, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএফপি)- চেচনিয়ায় বৃহস্পতিবার রাশিয়ানসেনাদের পরিচালিত অভিযানে এক জর্ডানিসহ ১০ বিদ্রোহী নিহত হয়েছে। ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
উত্তর ককেশীয় অঞ্চলে নিয়োজিত রাশিয়ার বিশেষ নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে বলেন, দক্ষিণ-পশ্চিম চেচনিয়ার ভেদেনো অঞ্চলের বনে এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, "দশ বিদ্রোহীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে বিদ্রোহী গ্র"পটির নেতা ইয়াসির আমারাত নামের এক জর্ডানের নাগরিককে শুধু শনাক্ত করা গেছে।"
রাশিয়ার সেনা এবং স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে অনেক অপরাধের জন্য আমারাত অভিযুক্ত বলে জানান তিনি।
দাগেস্তান, ইনগুসেতিয়া ও চেচনিয়া নিয়ে রাশিয়ার উত্তর ককেশীয় অঞ্চল। অস্থিতিশীল এ অঞ্চলে ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধে রুশ সেনারা অভিযান চালাচ্ছে। সেখানে প্রায় প্রতিদিনই গোলাগুলি এবং বোমা হামলার ঘটনা ঘটে।
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ চেচনিয়ার অস্থিতিশীলতাকে রাশিয়ার সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/১৫০০ ঘ.
bdnews24