২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নিষেধাজ্ঞা 'ভুল সিদ্ধান্ত': লুলা

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপকে 'ভুল সিদ্ধান্ত' হিসেবে মন্তব্য করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা বলেছেন, এর মাধ্যমে পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে আলোচনার 'ঐতিহাসিক সুযোগ' হারিয়েছে নিরাপত্তা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 06:53 AM

Updated : 25 Aug 2022, 11:59 AM

ব্রাসিলিয়া, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপকে 'ভুল সিদ্ধান্ত' হিসেবে মন্তব্য করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা বলেছেন, এর মাধ্যমে পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে আলোচনার 'ঐতিহাসিক সুযোগ' হারিয়েছে নিরাপত্তা পরিষদ। পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের জের ধরে ইরানের ওপর বুধবার চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে বলে পশ্চিমাদের অভিযোগ। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, তারা বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে এ কর্মসূচি পরিচালনা করছে। প্রস্তাবে পরমাণু অথবা ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে ইরানের নতুন বিদেশি ব্যাংকগুলোর সন্দেহজনক যোগসূত্র পাওয়া গেলে এসব ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইরানের কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের লেনদেনের উপরও নজরদারির কথা বলা হয়েছে এতে। ভোটভুটিতে নিরাপত্তা পরিষদের ১৫টি ভোটের মধ্যে প্রস্তাবের পক্ষে পড়ে ১২টি এবং বিপক্ষে দুটি। তুরস্ক ও ব্রাজিল বিপক্ষে ভোট দেয়। লেবানন ভোট দানে বিরত ছিলো। এরপর টেলিভিশনে স