২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের আদালতে ছয় বিচারক এসিডদগ্ধ

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি এলাকায় বুধবার ঋণ বিরোধ সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালে অভিযুক্তরা ছয়জন বিচারকের উপর সালফিউরিক এসিড নিক্ষেপ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 11:54 AM

বেইজিং, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি) - চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি এলাকায় বুধবার ঋণ বিরোধ সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালে অভিযুক্তরা ছয়জন বিচারকের উপর সালফিউরিক এসিড নিক্ষেপ করেছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম এ কথা জানায়। এর ঠিক এক সপ্তাহ আগেই মধ্য চীনের একটি আদালতে একজন ব্যক্তি বিবাহ বিচ্ছেদ মামলার রায়ে ক্ষুদ্ধ হয়ে গুলি ছুড়লে ৩ বিচারক নিহত এবং ৩ জন আহত হয়। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উজহোও শহরের অভিযুক্ত চেন হংশেং ও লিউ ফেংজিয়ান নামের এক যুগল মামলার শুনানির সময় হঠাৎ বিচারকদের উপর এসিড ছুড়ে মারে। প্রতিবেদনে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আক্রান্তদের মধ্যে দুইজন বিচারক মারত্মকভাবে ঝলসে গেছেন এবং তাদের দুজনেরই একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে। হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে। তাদের উদ্দেশ্য তাৎক্ষণিভাবে বোঝা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৯১০ ঘ.