২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৯৯৮ সালের পর বিশ্বে কার্বন নির্গমন কমেছে

১৯৯৮ সালের পর ২০০৯ সালে বিশ্বে প্রথম গ্রীন হাউস গ্যাস নির্গমন কমেছে। ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 12:46 PM

Updated : 25 Aug 2022, 11:54 AM

লন্ডন, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৯৮ সালের পর ২০০৯ সালে বিশ্বে প্রথম গ্রীন হাউস গ্যাস নির্গমন কমেছে। ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) বুধবার একথা জানিয়েছে। অর্থনৈতিক মন্দায় বিশ্বের বেশিরভাগ দেশের শিল্প উৎপাদন ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম হওয়ায় কার্বন নির্গমন কমেছে বলে বিপি জানায়। বার্ষিক পরিসংখ্যান পর্যালোচনা করে বিপি বলেছে, ২০০৮ সালের তুলনায় ২০০৯ সালে বিশ্বে কার্বন ডাই অক্সাইড নির্গমন ১ দশমিক ১ শতাংশ কমে ৩১ দশমিক ৫৫ বিলিয়ন টনের জায়গায় ৩১ দশমিক ১৩ বিলিয়ন টনে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ চীন গত বছরের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি কার্বন নির্গমন করলেও যুক্তরাষ্ট্রে এ হার ৬ দশমিক ৫ শতাংশ কমেছে। বিশ্বে জ্বালানি তেলের ব্যবহার ২০০৯ সালে দৈনিক ১২ লাখ ব্যারেল কমেছে। ১৯৮২ সালের পর বিশ্বে গত বছরই জ্বালানির ব্যবহার সবচেয়ে কম হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৪২ ঘ.