২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শক্তিশালী' জাপান গড়তে চান কান

জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কান মঙ্গলবার মন্ত্রিসভা ঘোষণার পাশাপাশি দেশকে আরো 'শক্তিশালী' করে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 01:39 PM

Updated : 25 Aug 2022, 11:51 AM

টোকিও, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কান মঙ্গলবার মন্ত্রিসভা ঘোষণার পাশাপাশি দেশকে আরো 'শক্তিশালী' করে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। এছাড়া, দেশের ঋণ সমস্যা সামলানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক মেরামতেরও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এক সময়কার বামপন্থি কর্মী কান গত চার বছরের মধ্যে জাপানের পাঁচ নম্বর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন। তবে জাপানের সম্রাট আকিহিতো এখনও কান ও তার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান করেননি। মঙ্গলবার রাতের মধ্যেই এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। স