২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাকুইনোই হচ্ছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

ফিলিপাইনের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সিনেটর বেনিগনো অ্যাকুইনোর নাম ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 06:26 AM

Updated : 25 Aug 2022, 11:52 AM

ম্যানিলা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডচকম/এএফপি)- ফিলিপাইনের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সিনেটর বেনিগনো অ্যাকুইনোর নাম ঘোষণা করা হবে। পার্লামেন্টে সর্বশেষ ভোট গণনার পর গত মাসে হয়ে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অ্যাকুইনোকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে মঙ্গলবার। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বিকালে পার্লামেন্টের যৌথ অধিবেশনে দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশের বাকি ৩ লাখ ৫৬ হাজার ৬শ' ভোট গণনা শেষ করার পর এই ঘোষণা দেওয়া হবে। তবে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই । কারণ বেনিগনো অ্যাকুইনো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদার থেকে ৫৫ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠের নেতা জুয়ান মাইগুয়েল জুবিরি সাংবাদিকদের জানিয়েছেন, আশা করা যাচ্ছে মঙ্গলবার বিকালেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে এবং বুধবার অ্যাকুইনো প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি আরও জানান, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করার জন্য বুধবার দুপুর ২ টার সময় আমরা সাক্ষাৎ করবো বলে একমত হয়েছি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে ৫০ বছর বয়স্ক সিনেটর অ্যাকুইনো বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিজয় অনুমোদিত হওয়ার জন্য আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন অ্যাকুইনো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১২১৯ঘ.