২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত

উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম ইয়ং ইলকে সোমবার বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে চো ইয়ং রিমকে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 06:17 PM

Updated : 25 Aug 2022, 11:46 AM

সিউল, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম ইয়ং ইলকে সোমবার বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে চো ইয়ং রিমকে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে। সোমবার উত্তর কোরিয়ার পার্লামেন্ট সুপ্রীম পিপলস অ্যাসেব্লিতে প্রেসিডেন্ট কিম জং ইল উপস্থিত হন। তার সভাপতিত্বে পার্লামেন্টে প্রধানমন্ত্রী কিম ইয়ং ইলকে বরখাস্তের সিধান্ত নেওয়া হয়। সেইসঙ্গে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৮১ বছর বয়সী চো ইয়ং রিমকে মনোনীত করে পার্লামেন্ট। এছাড়া পার্লামেন্টে প্রেসিডেন্ট কিমের দুলাভাই জ্যাং স্যাং থায়েককে জাতীয় প্রতিরক্ষা কমিশনের ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। গত বছরের শেষ দিকে মুদ্রা মানের পুনর্মূল্যায়নের জের ধরেই কিম ইয়ং ইলকে বরখাস্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিম ইয়ং ইলের ঐ পদক্ষেপের কারণে উত্তর কোরিয়ার অর্থনীতি বেশ বিপর্যয়ের সম্মুখীন হয় বলে অর্থনীতিবিদরা মনে করেন। উত্তর কোরিয়ার অর্থনৈতিক নীতি নির্ধারণে শীর্ষ পদ হিসেবে প্রধানমন্ত্রীর পদকে ধরা হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩৫১ ঘ.