খার্তুম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- সুদানের পশ্চিমাঞ্চল দারফুরে গত এক মাসে সংঘর্ষে প্রায় ৬০০ জন নিহত হয়েছে। ইউএন-আফ্রিকান ইউনিয়নের পরিসংখ্যান দেখে এএফপি এ তথ্য জানায়।
২০০৮ সালে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়োজিত হওয়ার পর থেকে এক মাসে নিহতের সংখ্যা এটিই সর্বোাচ্চ।
যৌথ শান্তিরক্ষী বাহিনীর তৈরি একটি গোপন দলিলে বলা হয়েছে, মে মাসে দারফুরের সরকার বিরোধী ও সেনা বাহিনীর মধ্যে সংঘর্ষে ৪৪০, উপজাতীয় সহিংসতায় ১২৬ এবং অন্যান্য বিরোধে আরো ৩১ জন নিহত হয়েছে।
কাতারের রাজধানী দোহায় জেইএম শান্তি আলোচনা বয়কট করার পর আবারো দারফুরের প্রধান সরকার বিরোধী গোষ্ঠী 'ন্যায় বিচার ও সাম্য আন্দোলনে'র (জেইএম) সঙ্গে সরকারের সংঘর্ষ হয়।
তবে দলিলটিতে দু'পক্ষের হতাহতের সংখ্যা আলাদাভাবে দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/জিএনএ/২২৩০ ঘ.
bdnews24