বান্দা আচেহ, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ইন্দোনেশিয়ায় একটি ঝুলন্ত সেতু বিধ্বস্ত হয়ে রোববার ১২ শিশু নিহত হয়েছে।
সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের এক গ্রামে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে সোমবার জেলা প্রধান ইবনু হাসিম জানান।
এলাকায় হাম ছড়িয়ে পড়ায় দুর্ভাগ্য এড়াতে আয়োজিত একটি অনুষ্ঠান দেখছিল শিশুরা।
দুর্ভাগ্য এড়ানোর জন্য বয়স্করা উপহার হিসেবে নদীতে মুরগী ছুঁড়ে দিচ্ছিলেন।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইবনু বলেন, "সেতুর ওপর প্রায় ৩৭ শিশু দাঁড়িয়ে থাকা অবস্থায় তা ভেঙ্গে পড়ে এবং তখন তারা নদীতে পড়ে যায়।"
দুর্ঘটনার শিকার শিশুদের মধ্যে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে যাদের সবার বয়স ১২ বছরের কম। বাকি ১২ শিশু প্রবল স্রোতে ভেসে গেছে।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এফএফ/সিআর/১৩১৫ঘ.
bdnews24