তেহরান, জুন ০৭, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)-ইরানের রেড ক্রিসেন্ট এ সপ্তায় গাজায় দু'টি ত্রাণবাহী জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে তারা স্বেচ্ছাসেবী ও ত্রাণকর্মী আহ্বান করেছে, যাদের জাহাজের সঙ্গে পাঠানো হবে। ইরানের রাষ্ট্রীয় ইরনা সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে।
ইরানের রেড ক্রিসেন্টের পরিচালক আবদল রউফ আদিবজাদেহ ইরনাকে রোববার জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনা সভার পরই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণের জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আবিদজাদেহ আরো বলেন, "একটি জাহাজে জনগণের দেয়া ত্রাণসামগ্রী থাকবে অন্যটিতে ত্রাণকর্মীরা থাকবে। দুটি জাহাজই এ সপ্তাহের শেষে গাজায় পাঠানো হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫২ঘ.
bdnews24