২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় সাতজনের মৃত্যু

টর্নেডো ও বজ্রপাতে যুক্তরাষ্ট্রের ওহাইওতে রোববার কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। শক্তিশালী ওই ঝড় মিশিগান এবং ইলিনয়ের কিছু এলাকার ওপর দিয়েও বয়ে যায়। এতে মিশিগানের একটি পরমাণু জ্বালানি কেন্দ্র বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 05:05 AM

Updated : 25 Aug 2022, 11:50 AM

শিকাগো, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- টর্নেডো ও বজ্রপাতে যুক্তরাষ্ট্রের ওহাইওতে রোববার কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। শক্তিশালী ওই ঝড় মিশিগান এবং ইলিনয়ের কিছু এলাকার ওপর দিয়েও বয়ে যায়। এতে মিশিগানের একটি পরমাণু জ্বালানি কেন্দ্র বন্ধ হয়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে ওহাইওর উত্তর-পশ্চিমাঞ্চলের লেক টাউনশিপের কমপক্ষে ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পুলিশ সদর দপ্তর ও একটি হাই স্কুলে। পুলিশ প্রশাসনের বিধ্বস্ত বিল্ডিংয়ের পেছনে জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আর হাই স্কুলের একটি অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ঝড়ে লেক টাউনশিপের পুলিশ সদর দপ্তর বিল্ডিংয়ের জানা খুলে উড়ে গেছে, পুলিশ বিভাগ তাদের সব যানবাহন খুইয়েছে, শুধু একটি ছাড়া যেটি কর্মকর্তারা ব্যবহার করেন। ঝড়ের কারণে মিশিগানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফারমি-২ পরমাণু জ্বালানি উৎপাদন কেন্দ্র স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। যার ফলে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে জ্বালানি উৎপাদন কেন্দ্রটির কোনো ক্ষতি হয়নি। লেক টাউনশিপে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/০৮৫৯ ঘ.