ওয়াশিংটন, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যবস্থাপত্র অপব্যবহার করে অক্সিকোনটিন ও পারকোসেট এর মতো মারাত্মক শক্তিশালী ওষুধ সেবন করছে মার্কিন টিনেজাররা ।
বৃহস্পতিবার প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের উচ্চ বিদ্যালয়গুলোতে প্রতি পাঁচ জনে একজনের মধ্যে এ ধরনের প্রবণতা রয়েছে।
তবে ব্যবস্থাপত্র অব্যবহারের মাধ্যমে ওষুদ সেবনের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে শ্বেতাঙ্গ টিনেজাররা। এদের ২৩ শতাংশই স্বীকার করেছে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই তারা অক্সিকোনটির, পারসোকেট, জানাক্স অথবা রিটালিনের মতো মারাত্মক ওষুধ সেবন করে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) করা ওই সমীক্ষার বরাত দিয়ে এ কথা জানা গেছে।
এরপরের অবস্থানেই আছে হিস্পানিক টিনেজাররা। ১৭ শতাংশ হিসপানিক ও ১২ শতাংশ কালো টিনেজারও এভাবে ওষুধ সেবন করে।
২০০৯ সালের ওই সমীক্ষায় ১৬ হাজার মার্কিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর মধ্যে জরিপ চালানো হয়।
সমীক্ষায় আরও জানা যায়, প্রায় তিন চতুথাংশ মার্কিন টিনেজার মদ্যপান করে, এক তৃতীয়াংশেরও বেশি অর্থাৎ ৩৭ শতাংশ মারিজুয়ানা, ৬ দশমিক ৪ শাতংশ কোকেন, প্রায় সাত শতাংশের মতো অ্যাক্সটেসি ও চার শতাংশ মেথামফিটামিন ব্যবহার করে।
সিডিসি'র বয়োসন্ধিকালীন ও স্কুল স্বাস্থ্য বিভাগের পরিচালক হাওয়েল ওয়েশলার বলেন, "এখনও কিছু মানুষ মনে করে যে ব্যবস্থাপত্রের ওষুধ অবৈধ ওষুধের চেয়ে নিরাপদ। তাদের এ অপব্যবহার নেশাসক্তি ও মৃত্যুসহ নানা ধরনের স্বাস্থ্যগত বিপত্তি ডেকে আনতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ
bdnews24