২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা পরিচালক হচ্ছেন ক্ল্যাপার

সাবেক লেফট্যানান্ট জেনারেল জেমস ক্ল্যাপার যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধান হিসাবে নিয়োগ পেতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 06:41 AM

Updated : 25 Aug 2022, 11:43 AM

ওয়াশিংটন, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- সাবেক লেফট্যানান্ট জেনারেল জেমস ক্ল্যাপার যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধান হিসাবে নিয়োগ পেতে যাচ্ছেন। বেশ কয়েকজন মার্কিন গোয়েন্দা ও প্রশাসনিক কর্মকর্তা নিশ্চিত করেন যে, শনিবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পরিচালক (ডিএনআই) হিসাবে প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ল্যাপারের নামই ঘোষণা করবেন। কয়েক দশকের গোয়েন্দা অভিজ্ঞতা সমৃদ্ধ ক্ল্যাপার পদত্যাগী গোয়েন্দা প্রধান ডেনিস ব্লেয়ারের স্থাভিষিক্ত হবেন। গত বছরের ২৫ ডিসেম্বর আল-কায়দা সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর মার্কিন বিমানে হামলা প্রচেষ্টা পরিকল্পনা বন্ধে ব্যর্থতার জন্য ডেনিস ব্লেয়ার প্রবল সমালোচনার মুখোমুখি হন। এরই পরিপ্রেক্ষিতে গত মাসে তিনি পদত্যাগ করেন। ক্ল্যাপারের নিয়োগের বিষয়টি নিশ্চিত হলে, পাঁচ বছর আগে মন্ত্রিপর্যায়ে এই পদ সৃষ্টির পর তিনি হবেন চতুর্থ গোয়েন্দা পরিচালক। বর্তমানে জেমস ক্ল্যাপার পেন্টাগনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩৬ঘ.