২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোন মুহুর্তে শুরু হতে পারে কোরীয় যুদ্ধ: উ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজডুবিকে কেন্দ্র করে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়তে থাকায় যে কোন মুহুর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 03:58 PM

Updated : 25 Aug 2022, 11:35 AM

জেনেভো, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজডুবিকে কেন্দ্র করে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়তে থাকায় যে কোন মুহুর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। উত্তর কোরিয়ার এক কূটনীতিক বৃহস্পতিবার একথা বলেছেন। জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলনে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার স্থায়ী উপ-প্রতিনিধি রি জাং-গন তার বক্তব্যে এ মারাত্মক পরিস্থিতির জন্য দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তিনি বলেন, "কোরিয়া উপদ্বীপে এখন এমন অবস্থা বিরাজ করছে যে, যে কোন মুহুর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।" তবে তিনি বলেন, উন্নয়নের জন্য উত্তর কোরিয়ার শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৩ ঘ.