২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৪ অলিম্পিকে হামলার ষড়যন্ত্র হচ্ছে:রাশিয়া

২০১৪ সালে সোচিতে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমসে দুস্কৃতকারীরা হামলার ষড়যন্ত্র করছে। রাশিয়া এমনটিই ধারণা করছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মস্কোর নিরাপত্তা বাহিনী প্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 10:44 AM

Updated : 25 Aug 2022, 11:37 AM

মস্কো, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১৪ সালে সোচিতে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমসে দুস্কৃতকারীরা হামলার ষড়যন্ত্র করছে। রাশিয়া এমনটিই ধারণা করছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মস্কোর নিরাপত্তা বাহিনী প্রধান। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। কৃষ্ণ সাগরের উপকূলবর্তী পর্যটন নগরী সোচি রাশিয়ার উত্তরাঞ্চলীয় ককেশীয় এলাকার নিকটবর্তী। ককেশীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে ইসলামি জঙ্গিদের তৎপরতা রয়েছে। রাশিয়ার নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেকজান্ডার বোর্তনিকোভ জানান, তিনি মনে করেন, ইসলামি গ্র"পগুলো গেমস বাতিলের জন্য সহিংসতা চালাতে পারে। তবে নির্দিষ্ট কোনো চক্রান্তের কথা তিনি উল্লেখ করেননি। সরকারি বার্তা সংস্থা আরআইএ বোর্তনিকোভের উদ্ধৃতি উল্লেখ করে বলেছে, "আল কায়েদার হুমকির কারণে ২০০৪ সালে ডাকার রোড রেস বাতিল করা হয়। ২০১৪ অলিম্পিকের সময়ও একই কাজ করার অভিপ্রায় প্রকাশ করেছে জঙ্গি নেতারা।" চেচনিয়া থেকে ছড়িয়ে পড়া জঙ্গিদের কারণে উত্তর ককেশীয় অঞ্চলে রশিয়া সহিংসতার মুখোমুখি হচ্ছে। মস্কোসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতেও জঙ্গি হামলার শিকার হচ্ছে রাশিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৩৩ ঘ.