২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তি বাস্তবায়নের আশ্বাস ভারতের

ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণা বুধবার বলেছেন, তার সরকার ২০০৮ সালের ঐতিহাসিক বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি বাস্তবায়নে প্রতিশ্র"তিবদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 09:10 AM

Updated : 25 Aug 2022, 11:37 AM

ওয়াশিংটন, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণা বুধবার বলেছেন, তার সরকার ২০০৮ সালের ঐতিহাসিক বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি বাস্তবায়নে প্রতিশ্র"তিবদ্ধ। এর ফলে যুক্তরাষ্ট্রের জন্য ভারতে পরমাণু স্থাপনা নির্মাণে কোটি কোটি ডলারের ব্যবসা বাণিজ্যের দ্বার খুলে যেতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৃহস্পতিবারের 'কৌশলগত সংলাপ'র প্রাক্কালে কৃষ্ণা বলেন, ২০০৮ সালের চুক্তি চূড়ান্তকরণের লক্ষ্যে নয়া দিল্লি নতুন দায়বদ্ধতা আইন প্রণয়নের চেষ্টা করছে। ব্যবসায়ীদের সংগঠন মার্কিন-ভারত বিজনেস কাউন্সিলের সামনে তিনি বলেন, "ধার্য করা সময় সীমার মধ্যে বেশ ভালোভাবেই আছি আমরা। অবশ্যই সরকার পরমাণু দায়বদ্ধতা আইন প্রণয়নে প্রতিশ্র"তিবদ্ধ। আমরা সামনে এগুবো।" ১৯৭৪ সালে পরমাণু অস্ত্রের পরীক্ষার পর পরমাণু বিষয়ক ভারতের বিক্ষিপ্ত দশা এ বেসামরিক চুক্তির মাধ্যমে শেষ হয়েছে। সেইসঙ্গে দশ হাজার' ৫ শ' কোটি বিলিয়ন ডলার মূল্যের ভারতীয় বেসামরিক পরমাণু জ্বালানি বাজারে মার্কিন প্রযুক্তি, জ্বালানি ও বিদেশি কোম্পানিগুলোকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এ চুক্তিতে। তবে নতুন দায়বদ্ধতা আইনের আওতায় মার্কিন প্রাইভেট কোম্পানিগুলোকে ক্ষতিপূরণের মুচলেকা দিয়েই ভারতে ব্যবসা করতে হবে। শিল্প কারখানায় কোনও দুর্ঘটনার ঘটনা ঘটলে তার ক্ষতিপূরণ এসব ফার্মকে গুনতে হবে। ভারতের পার্লামেন্ট আইনটি পাশ করতে ধীর গতি হওয়ায় অনেক মার্কিন বিশ্লেষকই হতাশ। এদিকে, বিদেশি কোম্পানিগুলোর উপর ন্যূনতম পর্যায়ে দায়বদ্ধতা থাকায় বিলটি নিয়ে বিরোধী পক্ষেও বিস্তর বিরোধিতা রয়েছে। এ সত্ত্বেও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার আইনটি পাশ করতে দৃঢ়প্রতিজ্ঞ। ১৯৮৪ সালে ভূপালের এক কার্বাইড ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটে প্রায় ৩ হাজার ৮০০জন মারা যায়। এদিকে, ফ্রান্স ও রাশিয়ার পরমাণু ফার্মগুলো এরই মধ্যে ভারতে স্থাপনা তৈরির পরিকল্পনা করছে। আর নয়া দিল্লিও দুটো পরমাণু স্থাপনা নির্মাণের দরপত্র আহ্বান করেছে। যেখানে এক হাজার কোটি ডলারের ব্যবসা করার সুযোগ তৈরি হয়েছে। এছাড়াও বৃহস্পতিবারের বৈঠকে আফগানিস্তানের বিষয়টিও স্থান পাবে বলে জানান কৃষ্ণা। তবে দু'দেশের অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিই সর্বাধিক গুরুত্ব পাবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪৫৩ঘ.