নিউ অরলিনস, লুইজিয়ানা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণে নিঃসরিত তেল বুধবার ফ্লোরিডা উপকূলের কাছাকাছি চলে এসেছে।
আবহাওয়াবিদরা জানায়, তেল প্রায় ফ্লোরিডা উপকূলের কাছাকাছি রয়েছে। এ সপ্তাহেই পর্যটন কেন্দ্র ফ্লোরিডা উপকূল পর্যটনের অনুপযুক্ত হয়ে পরবে।
ফ্লোরিডার একজন কর্মকর্তা এএফপিকে জানান, ন্যাশনাল ওশেনিক এন্ড এ্যাটমোসফেরিক এ্যাডমিনিসট্রেশন- (এনওএএ) এর গৃহীত ছবিতে দেখা যায়, ফ্লোরিডা উপকূল থেকে তেল প্রায় ৭ মাইল (১১ কিলোমিটার) দূরে রয়েছে।
ফ্লোরিডার এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির এ কর্মকর্তা বুধবার আরো জানায়, "আগামী ৭২ ঘন্টার মধ্যে এটি আমাদের উপকূল আক্রান্ত করবে।"
২০ এপ্রিল মেক্সিকো উপসাগরে একটি তেল খনি বিস্ফোরিত হয়ে ১১ জন নিহত হয়। সেখান থেকে এখনো তেল নিঃসরণ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এইচএ/২২২০ ঘ.
bdnews24