কোরোলোভ, রাশিয়া, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রাশিয়ার একটি সয়ুজ নভোযান তিন নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বুধবার নিরাপদে কাজাখস্তানে অবতরণ করেছে।
রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি'র (আরকেএ) মহাকাশ অভিযান নিয়ন্ত্রণ কেন্দ্র জানায়, রাশিয়ার নভোচারী ওলেগ কোতোভ, নাসার টিমোথি ক্রেমার এবং জাপানের সোইচি নোগুচিকে নিয়ে নভোযানটি পরিকল্পনামাফিক গ্রীণিচ মান সময় ০৩২৫-এ কাজাখস্তানের ঝেজকাগান শহরের কাছে পৌঁছায়।
এসময় নিয়ন্ত্রক কেন্দ্রের ভবন থেকে বলা হয়, "তারা নিরাপদ অবতরণ করেছে।"
পর্যবেক্ষণকারীরা জানায়, সয়ুজ টিএমএ-৭ মিশরের ভূ-পৃষ্ঠ থেকে ৯৯ দশমিক ৯ কিলোমিটার উপরে বায়ুমণ্ডলে প্রবেশ করে। তারপর সেটি কাস্পিয়ান সাগর পাড়ি দেয় এবং তারপর একটি লাল ও সাদা রঙের প্যারাসুটের সাহায্যে কাজাকস্তানে অবতরণ করে।
ডিসেম্বরে কোতোভের নেতৃত্বে নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করে। সেখানে এক দশকেরও বেশি সময় ধরে নির্মাণাধীন এ স্টেশনটির নির্মাণ কাজ শেষ করে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯০৬ ঘ.
bdnews24