টোকিও, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা বুধবার পদত্যাগ করেছেন। নির্বাচনে বিস্ময়কর বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসার মাত্র ৯ মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন।
ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন বিমান ঘাঁটি তুলে দেওয়ার নির্বাচনী প্রতিশ্র"তি পূরণে ব্যর্থতা এবং জনপ্রিয়তায় ধসের জেরে পদত্যাগে বাধ্য হলেন তিনি।
তবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত হাতোয়ামা ক্ষমতায় থাকছেন। হাতোয়ামার দল ডেমোক্রেটিক পার্টি অব জাপান (ডিপিজে) শুক্রবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটের পরিকল্পনা করেছে।
অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী নাওতো কান নতুন প্রধানমন্ত্রী হবেন বলে মনে করা হচ্ছে।
বুধবার দলের এক বিশেষ বৈঠকে হাতোয়ামা পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, "সরকারের কাজে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। বড় ধরনের সমস্যা সৃষ্টি করায় আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি।"
টেলিভিশনে স
bdnews24