২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ নেতা ইয়াজিদ নিহত: আল-কায়েদা

আল-কায়েদা বলেছে, তাদের তৃতীয় শীর্ষ নেতা মুস্তাফা আবু আল-ইয়াজিদ পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ নিহত হয়েছেন। ইয়াজিদ এক সময় ওসামা বিন লাদের শীর্ষ অর্থ সরবরাহকারী ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 11:29 AM

ওয়াশিংটন, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল-কায়েদা বলেছে, তাদের তৃতীয় শীর্ষ নেতা মুস্তাফা আবু আল-ইয়াজিদ পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ নিহত হয়েছেন। ইয়াজিদ এক সময় ওসামা বিন লাদের শীর্ষ অর্থ সরবরাহকারী ছিলেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল জানায়, জিহাদিদের একটি ওয়েবসাইটে সোমবার আফগানিস্তানে আল কায়েদার তৃতীয় শীর্ষ নেতা ইয়াজিদের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছে। ইসলামিক ওয়েবসাইটগুলো তদারককারী 'এসআইটিই' গ্র"প ইয়াজিদের মৃত্যু সম্পর্কে আল-কায়েদার ওই বার্তা জানায়। কিন্তু এতে ইয়াজিদ শহীদ হয়েছেন একথা ছাড়া তিনি কখন এবং কোথায় নিহত হয়েছেন তা বলা হয়নি। তবে এতে বলা হয়, তার স্ত্রী, তিন মেয়েসহ অন্যান্য আরো কয়েকজন নারী- পুরুষ ও শিশু নিহত হয়েছে। সোমবার তাকে হত্যার দাবি করে যুক্তরাষ্ট্র। স