২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজে হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান নিরাপত্তা পরিষদের

ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি সেনাদের হামলা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পাশাপাশি এ ঘটনার নিন্দাও জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 05:53 AM

Updated : 25 Aug 2022, 11:31 AM

জাতিসংঘ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি সেনাদের হামলা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পাশাপাশি এ ঘটনার নিন্দাও জানিয়েছে তারা। মঙ্গলবার দীর্ঘ দশঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে আনুষ্ঠানিক বিবৃতির ব্যাপারে সমঝোতা হওয়ার পরই এই সিদ্ধান্তগুলো সম্পর্কে জানা যায়। নিরাপত্তা পরিষদ অবিলম্বে ইসলায়েলি সেনাকর্তৃক আটক ত্রাণবাহী জাহাজ ও সাধারণ যাত্রীদের দ্রুত মুক্তির অনুরোধ জানিয়েছে। এর আগে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি সেনাদের চালানো গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য তুরস্ক ও লেবাননের অনুরোধে এই বৈঠকের সিদ্ধান্ত হয়। ইসরায়েলি সেনারা সোমবার অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে গুলি চালিয়ে কমপক্ষে ১৯ জনকে হত্যা করে। নিহতদের বেশিরভাগই তুরস্কের নাগরিক। এতে ৩৬ জন আহত হয়। সাইপ্রাসের দক্ষিণাঞ্চলীয় একটি সমুদ্রবন্দর থেকে ছয়টি জাহাজে সাতশ'রও বেশি যাত্রী ও দশ হাজার টন ত্রাণসামগ্রী রয়েছে। এর আগে এই ঘটনার তীব্র নিন্দা করে তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদোয়ান একে ইসরায়েলের 'অমানবিক রাষ্ট্রীয় সন্ত্রাস' বলে আখ্যা দেয়। গত তিন বছর ধরে ইসরায়েল গাজা অবরোধ করে রেখেছে। হামাস নিয়ন্ত্রিত গাজায় এ ত্রাণের বহর পৌঁছাতে দেবে না বলে ইসরায়েল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। ইসরায়েলের অবরোধ বিরোধীরা ত্রাণ বহর নিরাপদে গাজায় পৌঁছাতে সহযোগিতার জন্য আন্তর্জাতিক স