২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে আইপ্যাডের দাম সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে কম

ব্রিটেনসহ গোটা ইউরোপে অ্যাপেল কোম্পানির নতুন আইপ্যাড কম্পিউটারের দাম সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এর দাম অন্তত চার ভাগের এক ভাগ কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 09:54 AM

Updated : 25 Aug 2022, 11:28 AM

ক্যানবেরা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনসহ গোটা ইউরোপে অ্যাপেল কোম্পানির নতুন আইপ্যাড কম্পিউটারের দাম সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এর দাম অন্তত চার ভাগের এক ভাগ কম। নতুন এক সমীায় এ তথ্য জানা গেছে। যদি বিনিময়মূল্য সঠিকভাবে নিরূপণ করা হতো তবে বিশ্বব্যাপী আইপ্যাডের দামে এতটা হেরফের হতো না। অস্ট্রেলিয়ার কমসেক আইপ্যাড ইনডেক্স গবেষণা করে দেখেছে যে, ইউরোপিয়ানরা যদি এশিয়া, যুক্তরাষ্ট্র কিংবা আরও অন্যান্য দেশে গিয়ে আইপ্যাড কিনে, তবে তারা প্রচুর অর্থ সাশ্রয় করতে পারে। অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের কমসেক শেয়ার ট্রেডিং বিভাগের প্রধান অর্থনীতিবিদ ক্রেইগ জেমস বলেন, "একটি আইপ্যাডের দাম যুক্তরাষ্ট্রের চেয়ে ২০ থেকে ২৫ শতাংশ বেশি পড়ে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও ইতালিতে।" তিনি বলেন, "প্রশ্ন হচ্ছে হচ্ছে অ্যাপেল তার আইপ্যাডের দাম ইউরোপীয় বাজারের জন্য অত্যন্ত চড়া ধরেছে, নয়তো যুক্তরাজ্যে পাউন্ড ও ইউরোকে আরও অবমূল্যায়নের মাধ্যমে বৈশ্বিক দামের সীমায় নিয়ে আসতে হবে।" কমসেক ইনডেক্স জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, স্পেন, ব্রিটেন, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডাসহ দশটি দেশে আইপ্যাডের তুলনামূলক দাম খতিয়ে দেখে। ১৬ গিগা বাইট মডেলের প্রাথমিক পর্যায়ের ওয়াইফাই এর দাম যুক্তরাষ্ট্রে যেখানে ৪৯৯ ডলার সেখানে ব্রিটেনে এর দাম পড়ছে ৬২০ ডলার। কানাডায় সেটির দাম ৫২০ ডলার, জাপানে ৫৩৬ ও অস্ট্রেলিয়ায় ৫৩৩ ডলার পড়ছে। থ্রি জি সংযোগ সুবিধা ও ওয়াফাইসহ সা