ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা।
এতে কমপক্ষে ২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে বলে তুরস্কের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে টেলিভিশন চ্যানেল আল-জাজিরা সোমবার জানিয়েছে।
ইসরায়েলের বাধার মুখে পড়ার হুমকির মধ্যে রোববার ত্রাণসামগ্রী ও কর্মীদের নিয়ে সাইপ্রাস থেকে অবরুদ্ধ গাজা অভিমুখে যাত্রা করেছে ছয়টি জাহাজ।
গত তিন বছর ধরে ইসরায়েল গাজা অবরোধ করে রেখেছে। হামাস নিয়ন্ত্রিত গাজায় এ ত্রাণের বহর পৌঁছাতে দেবে না বলে ইসরায়েল ইতোমধ্যে ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের অবরোধ বিরোধীরা ত্রাণ বহর নিরাপদে গাজায় পৌঁছাতে সহযোগিতার জন্য আন্তর্জাতিক স
bdnews24