বেইজিং, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের হুনান প্রদেশে একটি কয়লা খনি বিস্ফোরণে রোববার ১৭ জন নিহত হয়েছে। প্রাদেশিক নিরাপত্তা পর্যবেক্ষকদের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।
সিনহুয়া জানায়, রোববার শেনঝু'র কাছে একটি কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে খনির ভিতর বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে শ্রমিকদের মৃত্যু হয়।
একটি গ্রাফাইট খনিতে বিস্ফোরণে ১৫ শ্রমিকের মৃত্যুর পর গত বছর আগস্টে প্রাদেশিক সরকার শেনঝুর দুইশ' ৭০ টি কয়লা খনির সব কয়টি বন্ধ করে দেয়।
দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও দ্রুত উৎপাদনের তাড়া থাকায় চীনের খনি বিস্ফোরণে মৃত্যুর হার বিশ্বে সবচেয়ে বেশি। কেবল ২০০৯ সালেই খনি দুর্ঘটনায় চীনে নিহত হয়েছে দুই হাজার ছয়শ'র বেশি মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৪১ ঘ.
bdnews24