২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন অভিনয়শিল্পী কোলম্যান

সাবেক শিশু অভিনয়শিল্পী গ্যারি কোলম্যান আর নেই। শুক্রবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 04:39 AM

Updated : 25 Aug 2022, 11:22 AM

লস এঞ্জেলেস, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক শিশু অভিনয়শিল্পী গ্যারি কোলম্যান আর নেই। শুক্রবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪২। কোলম্যান 'ডিফারেন্ট স্ট্রোকার্স' নামে একটি টেলিভিশন ধারাবাহিক দিয়ে বিশ্বব্যাপী শিশু অভিনয়শিল্পী হিসাবে পরিচিতি পান। চটপটে সপ্রতিভ শিশুশিল্পী হিসাবে কোলম্যান ১৯৭৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত মার্কিন টেলিভিশনে প্রচারিত ধারাবাহিকে অভিনয় করেন। এরপর এটি সারাবিশ্বে প্রচারিত হয়। নিউ ইয়র্কের ধনী ব্যক্তি আর্নল্ড জ্যাকসনের পালক ছেলে কোলম্যান সেই সময়টাতে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৫ঘ.