২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী মঙ্গলবার পশ্চিম উপকূলীয় জলসীমা লঙ্ঘন করেছে অভিযোগ করে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 11:10 AM

সিউল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী মঙ্গলবার পশ্চিম উপকূলীয় জলসীমা লঙ্ঘন করেছে অভিযোগ করে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া জলসীমা লঙ্ঘন করতে থাকলে তা প্রতিহত করতে পিয়ংইয়ং সামরিক ব্যবস্থা নেবে। মঙ্গলবার এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা একথা জানায়। কেসিএনএ কে ওই কর্মকর্তা বলেন, "সীমান্তবর্তী জলসীমার আমাদের অংশে দক্ষিণ কোরিয়া অনাহূত প্রবেশ বন্ধ না করলে নিজেদের জলসীমা রক্ষায় উত্তর কোরিয়া সামরিক শক্তি প্রয়োগ করবে এবং এর পরিণতির জন্য দক্ষিণ কোরিয়াই পুরোপুরি দায়ী হবে।" উত্তর কোরিয়ার সামরিক বাহিনী মঙ্গলবার দক্ষিণের সশস্ত্র বাহিনীর কাছে জলসীমা লঙ্ঘনের অভিযোগ জানায়। কেসিএনএ একথা জানিয়েছে। সোমবার পর্যন্ত ১০ দিনে দক্ষিণ কোরিয়ার কয়েক ডজন নৌ-জাহাজ উত্তরের জলসীমা লঙ্ঘন করেছে বলে জানানো হয়েছে। কেসিএনএ'র বার্তায় বলা হয়, কোরিয়ার পশ্চিম পীত সাগরে আরেকটি সামরিক সংঘাত বাধানোর লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে এ উস্কানি দেওয়া হচ্ছে। আর এভাবেই সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছা বর্তমান উত্তর-দক্ষিণ কোরিয়া সম্পর্ককে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা চলছে। জলসীমা লঙ্ঘন বন্ধ না হলে উত্তর কোরিয়া সমুদ্রসীমা সুরক্ষায় সামরিক ব্যবস্থা নেবে এবং এর পরিণতির জন্য দায়ী হবে দক্ষিণ কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় কোনো জাহাজের জলসীমা 'নর্দান লিমিট লাইন' অতিক্রম করার কথা অস্বীকার করেছে। উত্তর কোরিয়ার নতুন হুমকিতে জাহাজডুবি নিয়ে ইতোমধ্যেই সৃষ্ট উত্তেজনা আরো বাড়ছে। গত সপ্তাহে একটি আন্তর্জাতিক তদন্তে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ২৬ মার্চে দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ চেওনান কভের্ত্তি টর্পেডো ছুড়ে ডুবিয়ে দেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লে