২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ার নির্বাচনে ক্ষমতাসীনদের জয়

ইথিওপিয়ার ক্ষমতাসীন প্রধানমন্ত্রী মেলেস জেনাউস-এর দল নির্বাচনে জয় লাভ করেছে। সোমবার দেশটির ন্যাশনাল ইলেকটোরাল বোর্ড (এনইবিই) নির্বাচনের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 08:01 AM

Updated : 25 Aug 2022, 11:11 AM

আদ্দিস আবাবা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইথিওপিয়ার ক্ষমতাসীন প্রধানমন্ত্রী মেলেস জেনাউস-এর দল নির্বাচনে জয় লাভ করেছে। সোমবার দেশটির ন্যাশনাল ইলেকটোরাল বোর্ড (এনইবিই) নির্বাচনের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানায়। এর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী মেলেসের 'ইথিওপিয়ান পিপলস রেভ্যুলেশনারি ডেমোক্রেটিক ফ্রন্ট' সংক্ষেপে ইপিআরডিএফ প্রায় ২৫ বছর ধরে ক্ষমতাসীন রয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, নির্বাচনে এই বিজয় মেলেসকে দেশটিতে গণতন্ত্রকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। সাবেক বিদ্রোহী নেতা মেলেস ওয়াশিংটনের আঞ্চলিক ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। জয়ের ফলে মেলেসের মার্কিন সম্পর্কও আরো জোরদার হবে। প্রধানমন্ত্রী মেলেস ২০১৫ সালে ক্ষমতা ছেড়ে দেবেন বলে পরিকল্পনা করেছেন। এনইবিই-এর চেয়ারম্যান মার্গা বেকানা সাংবাদিকদের জানান, "নিশ্চিতভাবেই ইপিআরডিএফ জয়ী হয়েছে।" দেশটির ৪৩ হাজার ৫শ' ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৭৫ শতাংশের ফলাফলের ওপর ভিত্তি করে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদল জানিয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। তবে কিছু অভিযোগ উঠেছে, যেগুলো খতিয়ে দেখা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৩ঘ.