২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল দূষণে ৩ শতাধিক পাখির মৃত্যু

মেক্সিকো উপসাগরে তেলকূপ দুর্ঘটনায় বিপুল পরিমাণ তেল নিঃসরণের শিকার হচ্ছে সামুদ্রিক পাখিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 07:16 AM

Updated : 25 Aug 2022, 11:12 AM

লস এঞ্জেলেস, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো উপসাগরে তেলকূপ দুর্ঘটনায় বিপুল পরিমাণ তেল নিঃসরণের শিকার হচ্ছে সামুদ্রিক পাখিরা। যুক্তরাষ্ট্রের উপকূলে ছড়িয়ে পড়া তেলের কারণে এ পর্যন্ত তিনশ'রও বেশি বাদামি পেলিকান ও উত্তরাঞ্চলীয় জ্যানেটকে মৃত পাওয়া গেছে বলে সোমবার বন্যপ্রাণী কর্মকর্তারা জানান। লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা ও ফোরিডার উপকূলে এ পর্যন্ত ৩১৬ টি মৃত পাখির সন্ধান মিলেছে। এর সঙ্গে জীবিতাবস্থায় উদ্ধারের পর বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে রাখা আরও দশটি পাখি মারা গেছে। মৃত পাখিদের খসড়া তালিকাটি করে মার্কিন মৎস্য ও বন্যপ্রাণী সেবা সংস্থা। তাদের তালিকায় থাকা পাখিদের মধ্যে তেলের কারণে মৃত পাখিদের নমুনাও রয়েছে। নিঃসৃত তেলই যে তাদের মৃত্যুর কারণ তার চিহ্ন অনেক মৃত পাখির মধ্যে থাকলেও অনেকের মধ্যে আবার এই দূষণজনিত কারণের প্রত্য কোনও চিহ্ন নেই। তবে এগুলোকে ২০ এপ্রিল তেলকূপ দুর্ঘটনার পর দূষণের সম্ভাব্য শিকার হিসাবেই ধরা হচ্ছে। লুইজিয়ানার ফোর্ট জ্যাকসন এলাকায় পাখিদের জন্য একটি উদ্ধার কেন্দ্র পরিচালনাকারী জে হলকম্ব এ কথা জানান। বিপির দুর্ঘটনাকবলিত কূপ হতে তেল নিঃসরণের কারণেই পাখিদের মৃত্যু হয়েছে কি-না সে ব্যাপারটি দেখতে নমুনাগুলো আরও ভালভাবে পরীা নিরীা করে দেখা হবে বলে তিনি জানান। ক্যালিফোর্নিয়াভিত্তিক আন্তর্জাতিক পাখি উদ্ধার গবেষণা কেন্দ্রের পরিচালক হলকম্ব জানান, বাচ্চা ফুটানোর মৌসুমে থাকা সামুদ্রিক পাখিদের মৃত্যুর হার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এর মধ্যে যদি কোনও ঘূর্ণিঝড় এসে তেল নিঃসরণের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। তিনি বলেন, "পানিতে তেলের পরিমাণ এতো বেশি এবং তেল নিঃসরণ অব্যাহত থাকায় এর সম্ভাবনা রয়েছে। যেহেতু উপকূলে অনেক পাখিই বাসা বাঁধে। যদি গ্রীষ্মকালীন ঝড়ে তেল ছড়িয়ে পড়ে তবেই আসল চিত্রটি আপনারা দেখতে পাবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৩০৪ঘ.