২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারফিউ আরো ৭ দিন বাড়াল থাইল্যান্ড

থাইল্যান্ড কর্তৃপক্ষ নতুন করে সহিংসতার আশঙ্কায় ব্যাংককসহ ২৪ টি প্রদেশে আরো ৭ দিন কারফিউ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 12:26 PM

Updated : 25 Aug 2022, 10:58 AM

ব্যাংকক, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ড কর্তৃপক্ষ নতুন করে সহিংসতার আশঙ্কায় ব্যাংককসহ ২৪ টি প্রদেশে আরো ৭ দিন কারফিউ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র সোমবার একথা জানান। সেনাবাহিনীর মুখপাত্র সানসার্ন কায়েওকামনার্ড একটি সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের কাছে তথ্য আছে যে, কয়েকটি গোষ্ঠী ও ব্যক্তি কয়েকটি এলাকায় এখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তিনি আরো বলেন, মন্ত্রিসভা মঙ্গলবারের সাপ্তাহিক বৈঠকে মধ্যরাত থেকে ভোর ৪ টা পর্যন্ত কারফিউ অনুমোদন করবে। উল্লেখ্য, সহিংস সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে ১৯ মে থেকে থাইল্যান্ডে কারফিউ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২২ ঘ.