২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে ভারত

ভারতের তদন্তকারীরা ম্যাঙ্গালোরে এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স সোমবার খুঁজে পেয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 11:52 AM

Updated : 26 Apr 2022, 01:05 AM

ম্যাঙ্গালোর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ভারতের তদন্তকারীরা ম্যাঙ্গালোরে এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স সোমবার খুঁজে পেয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। শনিবার সকালের এ বিমান দুর্ঘটনায় একশ' ৫৮ জন যাত্রী নিহত হয়। রোববার দিনের শেষভাগে বোয়িং ৭৩৭-৮০০ এ বিমানের ককপিটের ভয়েস রেকর্ডার পাওয়া যায়। তবে ব্ল্যাক বক্সের জন্য খোঁজাখুঁজি চলতে থাকে। কারণ ফ্লাইটের সমস্ত তথ্য এবং দুর্ঘটনার কারণ ব্ল্যাক বক্সেই পাওয়া যায়। দুবাই থেকে ম্যাঙ্গালোরের সাউথইস্ট পোর্ট বিমান বন্দরের উদ্দেশে যাত্রা করে আসা এ বিমানে যাত্রী ও ক্রুসহ মোট ১৬৬ জন ছিলেন। তাদের মধ্যে মাত্র আট জন প্রাণে বেঁচে যান। ১৫৮ টি মৃতদেহই পাওয়া গেছে। তবে ১২ জনের পরিচয় জানতে ডিএনএ টেস্ট করা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং নয়া দিল্লিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং নিহতদের উদ্দেশে এক মিনিট নিরবতা পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭১৪ ঘ.