২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাঙ্গালোরে বিমান দুর্ঘটনার তদন্ত চলছে

ভারতের ম্যাঙ্গালোরে মর্মান্তিক বিমান দুর্ঘটনা কেনো ঘটল তা নিয়ে তদন্ত চলছে। হন্যে হয়ে খোঁজা হচ্ছে ব্ল্যাক বক্স। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 02:34 PM

Updated : 25 Aug 2022, 10:53 AM

নয়া দিল্লি, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)---- ভারতের ম্যাঙ্গালোরে মর্মান্তিক বিমান দুর্ঘটনা কেনো ঘটল তা নিয়ে তদন্ত চলছে। হন্যে হয়ে খোঁজা হচ্ছে ব্ল্যাক বক্স। (আরো তথ্যসহ) বিশেষজ্ঞরা ধ্বংসস্তুপের মধ্য থেকে হাতড়ে কিছু যন্ত্রাংশ পেয়েছেন। কিন্তু ফ্লাইট ডাটা রেকর্ডার এখনো উদ্ধার করা যায়নি। ওই বক্স থেকেই দুর্ঘটনা সম্পর্কে ক্লু পাওয়ার আশা করছেন তদন্তকারীরা। বিমান নিরাপত্তায় ফাঁক, মান নিয়ন্ত্রণে ত্র"টি, পাইলটের ভুল নাকি আবহাওয়াজনিত কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো পরিস্কার নয়। ১৬৬ জন আরোহীসহ দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি শনিবার ম্যাঙ্গালোরে বিমানবন্দরে অবতরণ করেই নিয়ন্ত্রণ হারায়। বিমানবন্দরের সীমানার বেড়া ভেঙে বাইরে উপত্যকায় গিয়ে পড়ে বিমানটিতে আগুন ধরে যায়। এতে নিহত হয় ১৫৮ জন। বেঁচে যায় মাত্র ৮ জন। এর মধ্যে একজন বাংলাদেশী নাগরিক। নাম সাবরিনা হক। দুর্ঘটনায় তার পা ভেঙে গেছে। বোয়িং এ বিমানটি বেশি দিনের পুরোনো নয়। বিমানের পাইলটও ছিল অভিজ্ঞ একজন সার্বীয় ব্রিটিশ পাইলট। আবহাওয়াও প্রতিকূল ছিল না। তারপরও কি করে এ দুর্ঘটনা ঘটল তা নিয়ে বিস্মিত বিশেষজ্ঞরা। বিমান পরিবহন প্রফুল্ল প্যাটেল বলেছেন, বিমানটি বিমানবন্দরের মাটি ছুঁয়ে রানওয়ের পরিসরের মধ্যে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। তিনি বলেন, রানওয়ের চারপাশের নিরাপত্তা এলাকা অন্যান্য বিমানবন্দরের চেয়ে কিছুটা ছোট। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। বিশেষজ্ঞদের একটি বড় দল ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে বলে এএফপিকে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক পিকে থমাস। বিমান কর্মকর্তারা বলছেন, বিমানের ব্ল্যাক বক্স এখনো খুঁজে পাওয়া যায়নি। ওই বক্সের ডিজিটাল ডাটা থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে আঁচ করা যেতে পারে। ম্যাঙ্গালোর বিমানবন্দরের পরিচালক পিটার আব্রাহাম রয়টার্সকে বলেন, "ব্ল্যাক বক্স না পাওয়া পর্যন্ত দুর্ঘটনার কোনো কারণই বলা সম্ভব না।" বুলডোজার এবং মেটাল-কাটার দিয়ে ধ্বংস্তুপ পরিস্কারের কাজ চলছে। ওদিকে, ভারতের তদন্তকারীদের সহায়তা করতে পৌঁছেছে মার্কিন ফরেনসিক টীম। কর্মকর্তারা একথা জানিয়েছে। একটি বোয়িং টীমও ভারতে যাবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্র পরিচালিত এয়ার ইন্ডিয়ার প্রধান অরবিন্দ জাভেদ বলেছেন, কি ঘটেছে তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা ভাল। কি কারণে দুর্ঘটনা ঘটল তা পরিস্কার না হলেও কয়েকটি টিভি চ্যানেলে পাইলটের ভুলের সম্ভাবনার কথাই বলা হচ্ছে। ওদিকে, পাইলট ও বিমান চলাচল বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিরাপত্তা নিয়ন্ত্রণকারীদের অসাবধানতা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা রয়েছে। সেইসঙ্গে কর্মী প্রশিক্ষণের মানও পড়ে গেছে। যদিও সা