২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ বছরে এভারেস্ট জয়

জর্ডান রোমেরো নামের ১৩ বছরের এক মার্কিন বালক শনিবার মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন বলে পর্বতারোহীদের একটি ওয়েবসাইট জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 10:51 AM

কাঠমান্ডু, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্ডান রোমেরো নামের ১৩ বছরের এক মার্কিন বালক শনিবার মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন বলে পর্বতারোহীদের একটি ওয়েবসাইট জানিয়েছে। রোমেরোই হলেন এ যাবৎকালের সর্বকনিষ্ঠ এভারেস্ট বিজয়ী। ক্যালিফোর্নিয়ার বিগ বেয়ার এলাকার ছেলে রোমেরো তিব্বতের প্রান্ত দিয়ে আট হাজার আটশ' ৫০ মিটার পাড়ি দিয়ে এভারেস্টের চূড়ায় ওঠেন। ওদিকে, একই দিন নেপালের এক পর্বতারোহী আপা শেরপা নিজের গড়া এভারেস্ট অভিযানের রেকর্ড আবার ভেঙ্গেছেন। তিনি এবার ২০ বারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেছেন। বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতগুলোয় ওঠার রোমেরোর স্বপ্নকে বাস্তবায়নের দিকে এক ধাপ এগিয়ে নিচ্ছে তার এ সফল অভিযান। এপ্রিলে নেপালের রাজধানী কাঠমান্ডুতে রোমেরো বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গসমূহে ওঠার বিষয়ে রয়টার্সকে বলেন, "এটি একটি লক্ষ্য মাত্র"। তিনি ইতোমধ্যে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারোসহ বিশ্বের শীর্ষ পাঁচটি পর্বত চূড়ায় ওঠেছেন। লক্ষ্যপূরণে এবার তাকে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গে ওঠতে হবে। এর আগে সর্বকনিষ্ঠ এভারেস্ট বিজয়ী ছিলেন নেপালের ১৬ বছর বয়সী তেম্বা শেরি শেরপা। অভিযাত্রী দলে রোমেরোর সঙ্গে তার পিতা পল, জরুরি চিকিৎসা সেবার জন্য চিকিৎসা সহায়তাকারী এবং শেরপা গাইডরা ছিলেন। রোমেরো রয়টার্সকে জানান, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ থেকে স্মারকচিহ্ন হিসেবে একটি শিলাখণ্ড এনে নেকলেসে পরা তার স্বপ্ন ছিলো। যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্যের সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলোয় আরোহণ তার পরবর্তী অভিযান বলে ওয়েবসাইটটি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/১৮২৫ ঘ.