ব্যাংকক, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- থাইল্যান্ডে নজিরবিহীন গোলযোগ, সঙ্কটের মধ্যেও নীরব জনগণের সশ্রদ্ধ রাজা ভূমিবল আদুলায়েজ।
৬৩ বছরের রাজত্বকালে ভূমিবল বিভিন্ন সময়ে দেশে নানা সঙ্কট নিরসন করলেও এবার তার কোনো সাড়াশব্দ নেই।
৮২ বছর বয়স্ক রাজা সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন। নিউমোনিয়া আক্রান্ত রাজাকে থেরাপিদেওয়া হচ্ছে। রাজপ্রাসাদ সূত্রে একথা জানানো হয়েছে।
এরকম একটি সময়ে জনগণের মধ্যে ভেদাভেদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে থাইল্যান্ড। এ ভেদাভেদ থাইল্যান্ডের আবহমান ধারা ভেঙে পড়ারই লক্ষণ।
রাজার বিরুদ্ধে কোনো কথা বলা বা লেখালেখি না করার কড়া আইন ভেঙে যখন লোকজন কেবল রাজতন্ত্র নিয়ে কথা বলতে শুরু করেছে ঠিক সে সময়টিতেই জনগণের মধ্যে এ বিভেদ দেখা দিয়েছে।
এ সঙ্কটে কোনো পক্ষ সমর্থন না করে রাজা ভূমিবলের হস্তক্ষেপ করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন রাজনীতি বিশ্লেষক ড্যানি রিচার্ডস।
কিন্তু সহিংসতা বন্ধে রাজকীয় উদ্যোগ ব্যর্থ হলে তা পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলে রিচার্ডস সতর্ক করে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২৪ ঘ.
bdnews24