কাবুল, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- আফগানিস্তানে ৪৮ জন আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। সরকারি কর্মকর্তরা বৃহস্পতিবার একথা জানিয়েছে।
পামির এয়ার ওয়েজের এনটোনভ-১২ বিমানটি গত সোমবার আফগানিস্তানের উত্তরের কুন্দুজ শহর থেকে রাজধানী কাবুলে যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ হয়।
কাবুলের উত্তরের পাহাড়ে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়ার পর সেখান থেকে মৃতদেহ উদ্ধারের জন্য সরকার আকাশ ও স্থল অভিযান চালানোর পরিকল্পনা করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জেনারেল জাহির আজিমি বলেন, পাহাড়ি অঞ্চলে অভিযান চালানো কঠিন তাপরও আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিমানটির আরোহীদের মধ্যে তিনজন ব্রিটিশ এবং একজন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিল।
আফগানিস্তানে অভ্যন্তরীণ রুটের তিনটি বেসরকারি বিমান সংস্থার মধ্যে পামির এয়ারওয়েজ অন্যতম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৫২ ঘ.
bdnews24