২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালাবিতে সমকামী দম্পতি দোষী সাব্যস্ত

মালাবির প্রথম সমকামী দম্পতিকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছে সে দেশের এক আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 08:43 AM

Updated : 25 Aug 2022, 10:41 AM

লিলংবি, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালাবির প্রথম সমকামী দম্পতিকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছে সে দেশের এক আদালত। দুই পুরুষের মধ্যে অস্বাভাবিকতার চর্চা ও জনগণের গড় শালীনতার মাত্রা ক্ষুন্ন করায় তাদের দোষী সাব্যস্ত করা হয়। তবে এ দম্পতিকে অবিলম্বে ও নিঃশর্তভাবে ছেড়ে দিতে মালাবি কর্তৃপক্ষেন প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বছরের শেষ দিকে প্রথাগত অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওই দম্পতি। মালাবিতে সমকামীদের অধিকার নিয়ে এটা ছিল 'পরীক্ষামূলক বিয়ে'। মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আফ্রিকা অঞ্চলের উপপরিচালক মিশেল কাগারি বলেন, "সম্পর্কে আবদ্ধ হওয়া কোনও অপরাধ হতে পারে না। কেউই তার প্রকৃত অথবা ইন্দ্রিয়গ্রাহ্য যৌন রুচি অথবা লৈঙ্গিক পরিচয়ের কারণে গ্রেপ্তার কিংবা আটক থাকতে পারে না।" বিবৃতিতে তিনি আরও বলেন, "তাদের মানবাধিকার, বৈষম্যমুক্তির অধিকার, অনুশোচনা, মুখের ভাব, গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে।" গত ডিসেম্বরের শেষ দিকে ২৬ বছরের তরুণ স্টিফেন মনজেজা ২০ বছরের তরুণ টিওঙ্গে চিমবালাঙ্গাকে ঘটা করে বিয়ে করার পর তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার প্রধান আবাসিক ম্যাজিস্ট্রেট নিয়াকাওয়া উইসিওয়াসিয়া এ দম্পতিকে দোষী সাব্যস্ত করেন। তাদের ২০ মে শাস্তি দেওয়া হবে। মালাবিতে সমকামিতার জন্য সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এ দম্পতির বিচার চলাকালে দু'বার তাদের জামিনের আবেদন বাতিল করা হয় এবং তাদের রাখা হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তাধীন কারাগারে। মার্চে দাতা সংস্থাগুলো এ নিয়ে সাহায্যনির্ভর মালাবির নিন্দা করে। তারা দক্ষিণ আফ্রিকার এ দেশটিতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করে। বিশেষ করে সমকামীদের অধিকার। সেইসঙ্গে এ ঘটনা দেশটির বাজেট সমস্যা তৈরি করতে পারে বলেও মালাবিকে সতর্ক করে দেয় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪২৪ঘ.