ব্রাসেলস, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধার তহবিল হিসাবে নির্ধারিত ঋণের প্রথম কিস্তিতে মঙ্গলবার এথেন্সকে ১ হাজার ৪৫০ কোটি ইউরো দিয়েছে ইউরোজোনের দেশগুলো।
ইউরোপীয় কমিশন একথা জানিয়েছে।
কমিশনের মুখপাত্র বলেছেন, অর্থ ছাড় দেওয়া হয়েছে। ওদিকে, এথেন্সে গ্রিক অর্থ মন্ত্রণালয় বলেছে, "ইউরোপীয় কমিশন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক মারফত ব্যাংক অব গ্রিস এর রাষ্ট্রীয় একাউন্টে সাড়ে১৪শ কোটি ইউরো ছাড় দিয়েছে।"
এছাড়াও, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে গ্রিস পাবে আরো ৫৫০ কোটি ইউরো।
উল্লেখ্য, ঋণ জর্জরিত গ্রিসের সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফ মিলে মোট ১১ হাজার কোটি ইউরো দেওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৫৪ ঘ.
bdnews24